খাজুরা সংবাদদাতা
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীর পক্ষে মিছিল করেছে বন্দবিলা ইউনিয়ন ছাত্রদল।

বৃহস্পতিবার মিছিলটি খাজুরা বাজার পশুহাট চত্বর থেকে শুরু হয়ে মাছবাজার, পুরাতন পুলিশ ক্যাম্প মোড়, পাইপপট্টি, ব্রিজঘাট, কেন্দ্রীয় জামে মসজিদ রোড ও গুড়হাট প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এদিন বিকেলে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন, বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিজ ইকবাল ইছা ও সদস্য সচিব মাসুম পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বাইজিদ মুস্তাকিম, বন্দবিলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি বর্ষন হোসেন, সাধারণ সম্পাদক বাপ্পি হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএম মোসাব্বের, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, তেজগাঁ কলেজ ছাত্রদলের সদস্য হাসিবুল ইসলাম শান্ত, যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদল নেতা রাফিসহ সংগঠনের বন্দবিলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

Share.
Exit mobile version