Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায ড্যাব যশোরের দোয়া

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর।

ড্যাব কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শরিফুল আলম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পোলাইটনেস ইজ পাওয়ার’ যা আমাদের শিখিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার শেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যেমন দেশের কথা চিন্তা করতেন, বিশ্ব দরবারে বাংলাদেশ কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সেই ভাবনা নিয়ে কাজ করতেন; তেমনি বেগম জিয়া আমৃত্যু বাংলাদেশের জন্য কাজ করেছেন।

এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামনের সারিতে থেকে সংগ্রাম করে গেছেন। দেশ ও জাতির প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। আজ তিনি সকল কিছুর উর্ধ্বে। তাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করতে হবে। মহান আল্লাহ যেন তাকে কবুল করে নেন।

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির ছিলেন না। তিনি ছিলেন এ দেশের গণমানুষের নেত্রী। তাঁর মৃত্যুতে দেশের যা ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্যাব নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ, সার্জারী বিভাগের ডা. অহিদুজ্জামান আজাদ, নাক কান গলা বিভাগের ডা. এসএম নাজমুল হক, রিউমাটোলজি বিভাগের ডা. আলাউদ্দিন আল মামুন ও এনেস্থেসিয়া বিভাগের ডা. আহসান কবীর বাপ্পি।

এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, ইন্টার্ণ ডক্টরস এসোসিয়েশন, বাংলাদেশের নার্সেস এসোসিয়েশনসহ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালে নাক কান গলা বিভাগের ডা. তমিজ উদ্দিন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার

মার্চ ১২, ২০২৬

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.