Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়া সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার শোক সভা হয়েছে। বুধবার ইছালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোক প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসা প্রতিশোধ ভুলে সকলকে সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।

তিনি কখনো প্রতিশোধের রাজনীতি করেননি। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতেন। তিনি মনে করতেন, এই দেশ কারও একার না, দেশ সকলের। তাই সকলকে সাথে নিয়ে অতীতের মতো দেশকে নিয়ে নতুনভাবে গড়তে চেয়েছিলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া অনুধাবন করতেন রাজনীতি দেশ ও জনগণের জন্য।

সেই উপলদ্ধির জায়গা থেকে তিনি দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় রাজনীতি করতেন। তিনি কখনো জনগণকে মিথ্যা প্রলোভন দেননি। দশ টাকায় চাল কিংবা ঘরে ঘরে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেননি, জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। ক্ষমতায় গিয়ে তিনি রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করেন। বেগম খালেদা জিয়া কখনো কারও দাসত্ব করেননি। তার হাতে কোন দিন দেশ ও জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়নি।

ইছালি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, ইছালি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ শরীফ, প্রভাষক হীরা মতি, ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ইছালি ইউনিয়ন জামায়তের আমির মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের নেতা আব্দুল কাদের প্রমুখ।

পরে আপোষহীন গণতন্ত্রের মাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন সেলি, ইছালি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল কবির প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার

মার্চ ১২, ২০২৬

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.