Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
  • নাভারণে জাহাঙ্গীর হজ্জ গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • গাছ হত্যা : প্রতিবাদে শ্যামনগরে নদীর মানববন্ধন
  • জীবননগরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে বিশ্ববিদ্যালয়ের অধীন ৯টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে সর্বোচ্চ পাশের হার অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে যশোরের পুলেরহাটস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। কলেজটির ১২তম ব্যাচের মোট ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৪ জন কৃতকার্য হয়েছেন। পাশের হার ৯০ শতাংশ।

এবারের পরীক্ষায় চারজন শিক্ষার্থী অনার্স মার্ক অর্জন করেছেন। তারা হলেন, বাংলাদেশি শিক্ষার্থী আছিয়া খাতুন ও পুজা মল্লিক কেয়া এবং ভারতীয় শিক্ষার্থী শেখ উজমা সাদিক হোসেন ও পাটেল জয়নব ইউসুফ। চারজনই ফরেনসিক মেডিসিন বিভাগে অনার্স মার্ক লাভ করেন।

ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ব্যাচ মনিটর সৈয়দা লামিয়া নুসরাত বলেন, মহান আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, নিজেদের কঠোর অধ্যাবসায় এবং সহপাঠীদের সহযোগিতায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

ভারতীয় শিক্ষার্থী বুশরা মুমতাজ বলেন, পিতা-মাতার দোয়া ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় আমরা এই সাফল্য অর্জন করেছি। এজন্য অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোস্তফা সুমন আল রশিদ জানান, গত বছরও তাদের বিভাগ থেকে তিনজন অনার্স মার্ক পেয়েছিলেন। তিনি বলেন, নিয়মিত একাডেমিক মনিটরিং, টিমভিত্তিক শিক্ষাদান এবং বিষয়ভিত্তিক বাস্তবধর্মী পাঠদানই এ সাফল্যের মূল চাবিকাঠি। ফরেনসিক মেডিসিনকে নৈতিক দায়িত্বসম্পন্ন ও বাস্তবভিত্তিক বিষয় হিসেবে শেখানোর ফলে শিক্ষার্থীরা বিষয়টি গভীরভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় সাহা বলেন, দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ নারী মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠানটি নারী শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশি-বিদেশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, ওয়ার্ড ভিজিট ও লাইব্রেরি ওয়ার্কের ধারাবাহিক চর্চার ফলেই এ সাফল্য এসেছে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কলেজটি শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

এপ্রিল ১২, ২০২৬

নাভারণে জাহাঙ্গীর হজ্জ গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এপ্রিল ১২, ২০২৬

গাছ হত্যা : প্রতিবাদে শ্যামনগরে নদীর মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.