খুলনা অফিস

আজ দুপুরে খুলনায় প্রকাশ্যে গুলি করে শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুইজন হেলমেট পরিহিত যুবককে একটি নীল রঙের মোটরসাইকেলে করে এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়।

বেলা ৩টার দিকে ওই দুই ব্যক্তি আফিলগেট এলাকায় এসে সোহেল শেখকে মাথায় লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ার পর সেখানেই মারা যান সোহেল। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Share.
Exit mobile version