নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনা -৫ আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনিত প্রার্থী আলী আসগার লবি।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন।
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট।
তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।
আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি।
ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮।
ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।
