Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহত
  • ‘অর্থ আওয়ার-২০২৬’ উপলক্ষে যশোরে র‌্যালি
  • স্কয়ার হাসপাতালে অবহেলায় ডা. ডোরার মৃত্যু: বিচার দাবি পরিবারের
  • গণমাধ্যমে চাঁদাবাজির তথ্য দেয়ায় ব্যবসায়ী কামালকে আবারো মারপিট
  • ঝিনাইদহ ও মাগুরায় বজ্রাঘাতে প্রাণ গেল ৩ জনের
  • মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • ১০ দিন ছুটির পর ভোমরা স্থলবন্দরে কার্যক্রম শুরু
  • জলাবদ্ধতা নিরসনে ভবদহের বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলে নেয়া সেই ফ্যান লাগিয়ে দিয়েছে রেলের বিদ্যুৎ বিভাগ

সিঙ্গিয়া স্টেশন
banglarbhoreBy banglarbhoreজুলাই ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের সিঙ্গিয়া রেলস্টেশন থেকে খুলে নেওয়া ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি ফের লাগিয়ে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বাংলার ভোরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি করে তারা এসব সরঞ্জামাদি পুনঃস্থাপন করেন। মঙ্গলবার সকালে স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাসানসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মাসেতু রেল প্রকল্প চালু হওয়ার পর খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গিয়া-পদ্মবিলা জংশন দিয়ে পদ্মাসেতু হয়ে ঢাকায় যাতায়াত করছে। ফলে সিঙ্গিয়া জংশনের গুরুত্ব অনেক বেড়ে যায়। পদ্মাসেতু লিঙ্ক প্রকল্পের আওতায় সিঙ্গিয়া স্টেশনে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। গত শনিবার এ ভবন থেকে সব ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নিয়ে যায় রেলওয়ে বিদ্যুৎ বিভাগ। খুলে নেওয়া সরঞ্জামের মধ্যে ছিল, দুটি যাত্রী বিশ্রামাগারের আটটি ফ্যান, টিকিট কাউন্টারের তিনটি ফ্যান এবং স্টেশন মাস্টার ও সহকারী স্টেশন মাস্টারের কক্ষের চারটি ফ্যান। এছাড়া পাঁচটি অ্যাডজাস্ট ফ্যানও খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং স্টেশন মাস্টারের কক্ষের এসির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওইদিন সিঙ্গিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাসান বিষয়টি পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা বরাবর লিখিত আকারে জানান। এ ঘটনায় ২৮ জুলাই সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তারা এ ব্যাপারে পদক্ষেপ নেন। এরপর খুলে নেওয়া ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি ফের প্রতিস্থাপন করা হয়। মঙ্গলবার ওই সরঞ্জামাদি পুনঃস্থাপন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিঙ্গিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাসান জানান, ‘রেলওয়ের বিদ্যুৎ বিভাগ থেকে খুলে নেওয়া ফ্যানসহ সব সরঞ্জাম মঙ্গলবার লাগানো সম্পন্ন হয়েছে।’

এ ব্যাপারে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জাকির হোসেন জানান, ‘বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপনের পর সেগুলো স্টেশন মাস্টারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু তিনি বুঝে না নেয়ায় সেগুলো খুলে নিয়ে আসা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সমস্যার সমাধান হয়েছে এবং ফ্যানসহ সকল মালামাল ফের লাগিয়ে দেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের দুই বিভাগের ঠেলাঠেলির কারণে এ সঙ্কটের সূত্রপাত হয়। রেলওয়ের মধ্যে একাধিক বিভাগ রয়েছে। রেলওয়ের বিদ্যুতের সরঞ্জামাদি স্থাপন, মেরামত রক্ষণাবেক্ষণ করে থাকে বিদ্যুৎ বিভাগ। আবার এসব কিছুর নিরাপত্তার দায়িত্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর। কিন্তু সিঙ্গিয়া স্টেশনে এখনও জিআরপি ফাঁড়ি বা নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অন্যদিকে, স্টেশন মাস্টার রেলওয়ের পরিবহন বিভাগের অধীনে। বিদ্যুৎ বিভাগ থেকে ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জামগুলো বুঝে নেয়ার জন্য স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাসানকে চাপ দেওয়া হয়। তার আওতাবহির্ভুত বিধায় তিনি এ সরঞ্জাম বুঝে নিতে অস্বীকৃতি জানান। এরপর বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জাকির হোসেন স্টেশনের সব ফ্যান খুলে নিয়ে যান।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, ‘সঙ্কট সমাধান হয়েছে। রেলওয়ে বিদ্যুৎ বিভাগ থেকে ফ্যানসহ অন্যান্য সরঞ্জাম পুনরায় লাগিয়ে দেয়া হয়েছে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহত

মার্চ ২৮, ২০২৬

‘অর্থ আওয়ার-২০২৬’ উপলক্ষে যশোরে র‌্যালি

মার্চ ২৮, ২০২৬

স্কয়ার হাসপাতালে অবহেলায় ডা. ডোরার মৃত্যু: বিচার দাবি পরিবারের

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.