Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নতুন মন্ত্রিসভা : আলোচনায় খুলনা বিভাগের অমিত-নিতাই-লবি-বকুল
  • বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি
  • বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 
  • যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ
  • বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • শার্শার বাগুড়ী মৌজায় সরকারি জমি দখল করে আড়ত নির্মাণ
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ বিজিবির
  • নির্বাচনী প্রতিদ্বন্দ্বিদের সাথে সাথে অমিতের ফোনালাপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি : অমিত

যশোরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি। আন্দোলন কেবল অর্ধেক পথ পাড়ি দিয়েছে, বাকিটা পথ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে পার করতে হবে।

বুধবার যশোর ক্লাবে জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এই স্লোগানে ২০০৯ সালে দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেদিন বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে রাজপথে আন্দোলনে নেমেছিল। দীর্ঘ ১৬ বছর আমাদের রাজপথ আকড়ে থাকতে হয়েছে। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে আমাদের শ শ সহকর্মী গুমের শিকার এবং হাজার হাজার সহকর্মী জীবন দিয়েছে। তাদের রক্তের ঋণ শোধ করার দায়িত্ব আমাদের। যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত আমাদের সহকর্মীদের রক্তে রঞ্জিত। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে ন্যুনতম সখ্যতা ছিল এমন কাউকে কোন অবস্থায় দলে ঠাঁই দেয়া হবে না।

অনিন্দ্য ইসলাম অমিত বিগত দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরে বলেন, বিগত দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সব সময় মানবিক কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছিল। বিগত দিনে যেভাবে জেলা স্বেচ্ছাসেবক দল পরিচালিত হয়েছে, সেটি অনুসরণ নতুন কমিটির নেতাকর্মীদের মানুষের দাঁড়াতে হবে। মানুষের সকল দুঃখ কষ্টের তাদের পাশে অতীতের মতো ছায়া হয়ে দাঁড়াতে হবে। বিগত দিনে স্বেচ্ছাসেবক দলের যারা রাজপথে ছিল তারা ভুল পথে কম হাটছে। যেহেতু নতুন কমিটিতে রাজপথে থাকা নেতাকর্মীর সংখ্যা বেশি তাই নিশ্চয় যশোর জেলা স্বেচ্ছাসেবক দল ভুল পথে হাটবে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম প্রমুখ।

অমিত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নতুন মন্ত্রিসভা : আলোচনায় খুলনা বিভাগের অমিত-নিতাই-লবি-বকুল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.