ঝিকরগাছা সংবাদদাতা
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।

আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রিতে সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিনিধি আলী তারেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব।

সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share.
Exit mobile version