Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
  • জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
  • শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!
  • মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা
  • সাতক্ষীরায় কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
  • আইজিপির উপহার পেলেন কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী পুলিশ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গুচ্ছ পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবি ব্লাড ব্যাংক

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

যবিপ্রবি সংবাদদাতা

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এ (বিজ্ঞান) ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বই, খাতা জমা রাখাসহ লেবুর শরবত ও সুপেয় পানি পানের ব্যবস্থা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (যবিপ্রবি) বিভিন্ন ক্লাব-সংগঠন।

শনিবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আসা প্রায় চার হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য ইনফরমেশন এন্ড হেল্প ডেস্ক স্টল দিয়ে সার্বিক সহযোগিতা করে যবিপ্রবি সাংবাদিক সমিতি, যবিপ্রবি শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু ক্যারিয়ার ক্লাব, চৌগাছা স্টুডেন্ট এসোসিয়েশন, যবিপ্রবি ব্লাড ব্যাংক ও গণিত বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া অভিভাবকদের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে বসার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বিনামূল্যে সুপেয় লেবুর শরবত ও পানি পানের ব্যবস্থা করে যবিপ্রবি ব্লাড ব্যাংক ও গণিত বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বই, খাতা জমা রাখাসহ ইনফরমেশন এন্ড হেল্প ডেস্ক স্টল দিয়ে সার্বিক সহযোগিতা করে যবিপ্রবি সাংবাদিক সমিতি, যবিপ্রবি শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু ক্যারিয়ার ক্লাব, চৌগাছা স্টুডেন্ট এসোসিয়েশন।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা বলেন, তীব্র গরমের কথা চিন্তা করে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা অভিভাবক ও পরীক্ষার্থীদের একটু শান্তি দেয়ার জন্য বিনামূল্যে সুপেয় লেবু পানির ব্যবস্থা করি।

সুপেয় পানি খেতে আসা এক অভিভাবক বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র গরমের মধ্যে অনেক কষ্ট করে এইরকম একটি স্বেচ্ছাসেবামূলক আয়োজন করেছে এতে আমরা অভিভাবকসহ সকলেই অত্যন্ত আনন্দিত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান

মার্চ ১১, ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

মার্চ ১১, ২০২৬

ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.