Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম যশোরের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার রাহাত
  • কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিনে নানা আয়োজন
  • ডুমুরিয়ায় বেশি দেমি জ্বালানি তেল বিক্রি, জরিমানা
  • যশোরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া
  • যশোরে সংবাদ সম্মেলনে নারীর প্রতারণা ও জিম্মির অভিযোগ
  • যশোরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • কালিগঞ্জের দুর্ধর্ষ ডাকাত বাহার ঢাকায় গ্রেফতার
  • যশোরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম যশোরের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার রাহাত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
খেলার মাঠ আর পড়ার টেবিল-দুই জায়গাতেই সমান পারদর্শিতা দেখিয়ে চমক সৃষ্টি করেছেন যশোরের তরুণ ক্রিকেটার রাহাত পারভেজ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে (মানবিক বিভাগ) মেধা তালিকায় ২৬তম স্থান অর্জন করেছেন তিনি। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তার কোচ, সতীর্থ এবং শুভাকাক্সক্ষীরা।

যশোর শহরের কাজীপাড়া এলাকার ব্যবসায়ী পরিবারের সন্তান রাহাত। তার বড় বোন বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত আছেন। বোনের পর এবার ভাইয়ের এই অভাবনীয় সাফল্যে খুশির জোয়ার বইছে পুরো পরিবারে। রাহাতের এই সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয় ক্রীড়াঙ্গনেও।

ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে দেখা যায়, রাহাত ১০০ নম্বরের মধ্যে ৭৫.২৫ পেয়ে ২৬তম স্থঅন অর্জন করেছেন।
রাহাত পারভেজ ২০২৪-২৫ মৌসুমে যশোর অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের একজন নিয়মিত সদস্য ছিলেন। মাঠের অলরাউন্ডার হিসেবে পরিচিত রাহাত এখন উচ্চশিক্ষার ক্ষেত্রেও নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাহাত জানান, তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ক্রিকেটেও নিজের ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে চান। দেশের জন্য সম্মান বয়ে আনাই তার মূল লক্ষ্য।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিনে নানা আয়োজন

এপ্রিল ৭, ২০২৬

ডুমুরিয়ায় বেশি দেমি জ্বালানি তেল বিক্রি, জরিমানা

এপ্রিল ৭, ২০২৬

যশোরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া

এপ্রিল ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.