Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গুড় শিল্প বাঁচিয়ে রাখতে নতুন গাছি তৈরি করতে হবে: সিনিয়র সচিব

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছায় উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে তিনদিনের গুড় মেলা। শুক্রবার সমাপনী দিনে গাছিদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়েছে। চৌগাছা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত গুড় মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ গাছিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ বছর মেলায় প্রথম পুরস্কার দশ হাজার টাকার চেক পেয়েছেন স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের গাছি আব্দুর রাজ্জাক। দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকার চেক পেয়েছেন পাতিবিলা ইউনিয়নের গাছি আবুল গাজি। তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকার চেক পেয়েছেন সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের গাছি মিজানুর রহমান। ১১ টি ইউনিয়নের শ্রেষ্ঠ ১১জন গাছিকেও পুরস্কার দেয়া হয়েছে। এছাড়াও মেলায় অংশগ্রহণকারি সকল গাছিদের বিশেষ পুরস্কার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, খেজুর গুড় যশোরবাসীর নিজস্ব শিল্প। যশোর জেলা খেজুর গুড় ঐতিহ্যের ধারক-বাহক। সারা দেশে যশোরের খেজুর গুড়ের চাহিদা রয়েছে। নির্ভেজাল খেজুর গুড়ের নিশ্চয়তা দিতে হবে। বিলুপ্ত প্রায় গুড় শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রশিক্ষণ দিয়ে নতুন নতুন গাছি তৈরি করতে হবে।

প্রধান অতিথি নাসিমুল গণি আরও বলেন, চৌগাছার মানুষ গুড় শিল্পকে বাঁচিয়ে রাখতে মেলার আয়োজন করেছে। আমি এই উপজেলারই একজন। এজন্য আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। মেলায় আগত গাছিরা তাদের উৎপাদিত খাঁটি গুড় ন্যায্যমূল্যে বিক্রি করার জায়গা পেয়েছে। আবার ক্রেতারাও খাঁটি গুড় কিনতে পারছেন। গুড় ক্রেতা ও বিক্রেতার এই ঠিকানা ‘গুড় মেলা’ আরো আকর্ষণীয় করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

সমাপনি অনুষ্ঠানের সভাপতি খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, যশোর থেকে কৃষি পণ্যবাহি বিশেষ ট্র্রেনে দেশের রাজধানীতে যশোরের খেজুর গুড় পৌঁছানোর ব্যবস্থা করা হবে। যাতে এই জেলার মানুষ খুব সহজেই গুড় ঢাকায় পৌঁছাতে পারে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আ.খ.ম কবিরুল ইসলাম, খুলনা রেঞ্জের ডি.আই.জি রেজাউল হক, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা প্রমুখ।

শুক্রবার মেলার শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। শেষ সময়ে একটু কম দামে গুড় কিনতে এসেছেন অনেকেই। তবে মেলার জমজমাট সমাপনী অনুষ্ঠানে নজর ছিল বেশিরভাগ দর্শনার্থীর। ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। উপজেলা প্রশাসনের আয়োজনে তৃতীয়বারের মত গুড় মেলার শেষ দিনে এমন চিত্র দেখা গেছে।

গুড় শিল্প সিনিয়র সচিব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.