বাংলার ভোর প্রতিবেদক
গ্রীষ্মকালীন টমেটোর উদ্ভাবক ক্ষণজন্মা কৃষি বিজ্ঞানী ড. আ ন ম রেজাউল করিম ইন্তিকাল করেছেন। শনিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অনস্থায় তিনি ইন্তিকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে। দৈনিক লোকসমাজের বিশেষ প্রতিবেদক ও দ্যা নিউ এইজের যশোর প্রতিনিধি সাইফুর রহমান সাইফ তার ভাগিনা।

ড. আ ন ম রেজাউল করিম ছিলেন দেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী। তিনি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। কৃষি বিজ্ঞানে তিনি অসাধারণ ভূমিকা রাখেন। নানাবিধ আবিস্কার করেন। যার ভেতর অন্যতম গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবন। বিজ্ঞানীদের একটি দল তাপ সহিষ্ণু টমেটো উৎপাদনে সফল হন। এ দলে নেতৃত্ব দেন ড. আ ন ম রেজাউল করিম।

তিনি খুলনার অধিবাসী। তার পিতা শামসুর রহমান ছিলেন একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। চাকরি জীবনে তিনি সততার পরিচয় দেন।

রোববার বাদ জোহর ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে জানাজা শেষে উত্তরায় তার দাফন হয়।

Share.
Exit mobile version