Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নির্বাচনবিধি মানা হচ্ছে না, যশোরের সড়কে অবাধে মোটরসাইকেল, প্রাইভেটকার ও থ্রি হুইলার
  • যশোর ৮২৪ ভোটকেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম
  • যশোরে সব ভোটকক্ষে এজেন্ট দিতে পারছে না বিএনপি জামায়াত বাদে কোন প্রার্থী
  • শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ
  • যশোরে ভোটের মাঠে থাকবে ৪ শতাধিক র‌্যাব সদস্য
  • মাগুরায় জামায়াত প্রার্থীর ওপর হামলা, ভাঙচুর তিনটি গাড়ি
  • গ্যাস ট্যাবলেট সেবনে ঝিকরগাছায় যুবকের মৃত্যু
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোরে পুলিশের নির্বাচনী ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘চাঁদাবাজি করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে’

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

দলের নাম ভাঙিয়ে বা অন্য দলের কেউ চাঁদাবাজি করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। কেউ চাঁদাবাজির সাথে যুক্ত হলে বিএনপির নেতাকর্মীরা তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবেন। কোনভাবেই চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।

সাইফুল ইসলাম ফিরোজ আরো বলেন, এলাকার সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা সবাই বাংলাদেশি। এ দেশে কোন বিভেদ নেই। সামনে দুর্গাপূজায় কেউ যেন অপ্রীতিকর কিছু না ঘটাতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। এছাড়াও দুর্গাপূজায় মন্দির পাহারা দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য প্রভাষক মুসা করিমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহবায়ক রেন্টু লস্করসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশে মালিয়াট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নির্বাচনবিধি মানা হচ্ছে না, যশোরের সড়কে অবাধে মোটরসাইকেল, প্রাইভেটকার ও থ্রি হুইলার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যশোর ৮২৪ ভোটকেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যশোরে সব ভোটকক্ষে এজেন্ট দিতে পারছে না বিএনপি জামায়াত বাদে কোন প্রার্থী

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.