Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চামড়া পাচার রোধে বিজিবির ১০ দিনের সর্তকতা

banglarbhoreBy banglarbhoreজুন ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:

ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ দিনের সতর্কতা জারি করেছে। এরইমধ্যে যশোরের সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্ত সড়কে যানবাহন তল্লাশি করা হচ্ছে। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহম্মেদ হাসান জামিল এ তথ্য জানিয়েছেন। ঈদের দিন থেকে পরবর্তী ১০ দিন পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে। এদিকে, সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশেরও নজরদারি রয়েছে। তবে চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় এবার পাচারের শঙ্কা রয়েছে বলে জানান চামড়া বিক্রেতারা।

জানা যায়, গত কয়েক বছর ধরে দেশের বাজারে চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় পাচারের শঙ্কা বেড়েই চলেছে। তবে দেশের সম্পদের পাচার ঠেকাতে প্রতি বছর বিজিবির পক্ষ থেকে সীমান্তজুড়ে বাড়তি সতর্কতা নেয়া হয়। এ বছরও পাচার রোধে বিজিবির সদর দফতর থেকে নির্দেশ এসেছে। এরপরই ৪৯ ব্যাটালিয়ন বিজিবি কোরবানির দিন থেকে পরবর্তী ১০ দিন সীমান্তের বিশেষ পয়েন্টগুলো চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরইমধ্যে সব পয়েন্টে বিশেষ টহল অব্যাহত আছে। এছাড়া পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করেছে বিজিবি।

চামড়ার ক্রেতা আবদুর রহমান জানান, ৭০০ টাকায় কেনা চামড়া বিক্রির সময় ৩০০ টাকা বলছে। আর ছাগলের চামড়ার দাম ৫ টাকা। এরকম দাম থাকলে এবার চামড়া পাচার হতে পারে। চামড়া বিক্রেতা কাজল বলেন, সরকার যে দাম নির্ধারণ করেছে, নানা অজুহাত দেখিয়ে সেই দাম দেয়া হচ্ছে না। এবার লোকশান গুণতে হবে। বেনাপোলে চামড়া কিনতে আসা ঢাকার ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘এবার কোরবানির পশুর চামড়ার সরবরাহ কম। আবার মানও ভালো না। তাই দাম বেশি দাম দিয়ে কিনতে পারছেন না।’

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহম্মেদ হাসান জামিল বলেন, ‘কোরবানির পশুর চামড়া যাতে পাচার না হয়, সেজন্য সীমান্তে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে। আগামী ১০ দিন এই সতর্কতা থাকবে।’

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি পুলিশও কাজ করছে। সীমান্ত অভিমুখে প্রবেশের সময় চালকদের জিজ্ঞাসাবাদসহ ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.