রাজগঞ্জ প্রতিনিধি
আগামী চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান। ইতিমধ্যে তিনি নিজ গ্রাম থেকে মাঠের প্রচারণায় শুরু করেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের গৌরীপুর গ্রামের কৃতি সন্তান আওয়ামী লীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুর রহমান খান তার নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। পিতা মরহুম ডাক্তার তবিবুর রহমান খানের গৌরবকে কাজে লাগানোর পাশাপাশি নিজের পরোপকারী মনোভাব ও সমাজ সামাজিকতায় ইতিমধ্যে তিনি ইউনিয়নবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা আর আলোচনা ও মতবিনিময় করে চলেছেন দিনব্যাপি। পুরাতন ভোটারদের পাশপাশি ইউনিয়নের নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন এই আ.লীগ নেতা।
এ ব্যাপারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা শামসুর রহমান খানের কাছে জানতে চাইলে বলেন, আমি চালুয়াহাটি ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচন করার জন্য নেমেছি। একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাসী যে সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেবেন। নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।
শিরোনাম:
- যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
- যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
- মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চৌগাছায় ইয়াবাসহ আটক ২
- সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’