সাতক্ষীরা সংবাদদাতা
নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মত বিনিময়কালে আগামী ১১ ফেব্রুয়ারি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। এ সময় তিনি নিসচা সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান, সংগঠনের উপদেষ্টা এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, সভাপতি মুহাম্মাদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
শিরোনাম:
- জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত
- জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু
- যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
- যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
- যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
- নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
- চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি

