Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ
  • ‘যশোর গণহত্যা দিবস’ পালনে প্রস্তুতি সভা
  • কপিলমুনিতে এইচআরবিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • যশোরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
  • যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ
  • শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে নিজ জমিতে কাজ করার সময় নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উভয়পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় চারজন গুরুতর জখম হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যায়।

আহতরা হলেন, খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১), দিপু (১৭) তিনজনই গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা ও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমিতে কাজ করতে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে জয়নুর নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ

মার্চ ৩১, ২০২৬

‘যশোর গণহত্যা দিবস’ পালনে প্রস্তুতি সভা

মার্চ ৩১, ২০২৬

কপিলমুনিতে এইচআরবিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.