বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবন করে জীবন বিশ্বাস (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, জীবন বিশ্বাস চৌগাছা উপজেলার দোলালপুর গ্রামের বাসিন্দা আলতাব বিশ্বাসের ছেলে। পারিবারিক কলহের জেরে শুক্রবার আনুমানিক দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে সে গ্যাস ট্যাবলেট সেবন করে।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
