Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটিতে আগুন
  • ওরিয়েন্ট সুপার শপ যশোরের ঈদ কুপনের ড্র অনুষ্ঠিত
  • ওয়াদা পূরণে সরকার কাজ শুরু করেছে : নার্গিস বেগম
  • পাইকগাছায় বাসন্তী পূজোয় ঘোড় দৌঁড় প্রতিযোগিতা
  • জীবননগরে আগুনের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ
  • ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও স্বাধীনতা দিবস পালিত
  • শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাংচুর ও টাকা লুট
  • স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় নিরাপত্তা ছাড়া ভবন নির্মাণে শ্রমিকের প্রাণহানি

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনে নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলার কারণে সামাউল ইসলাম (৫৮) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পৌরসভার সনু ডাক্তার মোড়ে ঘটে দুর্ঘটনা। নিহত সামাউল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ভবনটির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অনুমোদন ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছিল।

অভিযোগের ভিত্তিতে একপর্যায়ে পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তবে অজ্ঞাত প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় পুনরায় কাজ শুরু হয়।

ঘটনার আগে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে ভবন মালিক নির্মাণ কাজ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটি অবহেলা ও দায়িত্বহীনতার ফল, যা একপ্রকার ‘প্রাণহত্যার’ সামিল।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার সতর্ক করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ভবন মালিক কোনো কিছুই তোয়াক্কা করেননি।

এর দায় এড়ানোর সুযোগ নেই।” তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা অভিযোগ দিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটিতে আগুন

মার্চ ২৭, ২০২৬

ওরিয়েন্ট সুপার শপ যশোরের ঈদ কুপনের ড্র অনুষ্ঠিত

মার্চ ২৭, ২০২৬

ওয়াদা পূরণে সরকার কাজ শুরু করেছে : নার্গিস বেগম

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.