Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় নিরাপত্তা ছাড়া ভবন নির্মাণে শ্রমিকের প্রাণহানি
  • ৯০ দিনের জ্বালানি মজুদ আছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (WCL) সিজন ৩-এ যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’’
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় বাসের চাপায় কলেজছাত্রী নিহত, পিতা আহত

banglarbhoreBy banglarbhoreজুন ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় এক কলেজছাত্রী নিহত ও তার পিতা আহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে চৌগাছা উপজেলার কপোতাক্ষ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিয়া খাতুন (২৩) চৌগাছার মৃধাপাড়া মহিলা মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। আহত হয়েছেন আফিয়ার পিতা মহিদুল ইসলাম। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সোমবার সকাল ৯টার দিকে আফিয়ার পিতা মহিদুল ইসলাম মেয়েকে নিয়ে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কপোতাক্ষ নদের উপরে ব্রিজ পার হলে পিছন থেকে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

আফিয়া মোটরসাইকেলের পিছন থেকে বাসের চাকায় নিচে ছিটকে পড়লে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মহিদুল ইসলামও মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা আফিয়াকে ও তার পিতাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন। মহিদুল ইসলামকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃধাপাড়া মহিলা কলেজে শোকের ছায়া নেমে আসে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত ও পিতা গুরুতর আহত হয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় নিরাপত্তা ছাড়া ভবন নির্মাণে শ্রমিকের প্রাণহানি

মার্চ ২৭, ২০২৬

৯০ দিনের জ্বালানি মজুদ আছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৭, ২০২৬

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (WCL) সিজন ৩-এ যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’’

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.