Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় প্রাথমিক শিক্ষা কর্তার বিদায় সংবর্ধনা
  • আমি জনগণের এমপি : মাওলানা আজীজুর
  • পাইকগাছায় সাংবাদিককে জীবন নাশের হুমকি
  • শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
  • তালা-কলারোয়ার উন্নয়নের সাংবাদিক সমাজের সহযোগিতা চাই : এমপি ইজ্জত উল্লাহ
  • জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি উদ্বোধন
  • কোটি টাকা মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চৌগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তুহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান।

সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমিন, চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান আল-মামুন, সহকারী সাধারণ সম্পাদক মাষ্টার কামাল আহমেদ, সাংবাদিক রহিদুল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল মালেক খান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামই পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে যেখানে পরিবর্তন এসেছে, সেখানে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ২৫ ও ২৬ সেশনের জন্য চৌগাছা উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতিদের নাম ঘোষণা করেন।

সম্মেলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় প্রাথমিক শিক্ষা কর্তার বিদায় সংবর্ধনা

মার্চ ৩, ২০২৬

আমি জনগণের এমপি : মাওলানা আজীজুর

মার্চ ৩, ২০২৬

পাইকগাছায় সাংবাদিককে জীবন নাশের হুমকি

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.