Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছার ওসির বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ 

সংবাদ সম্মেলনে মাকাপুর গ্রামবাসীর অভিযোগ
banglarbhoreBy banglarbhoreমে ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও নিরীহ গ্রামবাসী হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চৌগাছার মাকাপুর গ্রামের বাসিন্দা লতিফা হায়দার।

তিনি জানান, তার স্বামী মৃত হায়দার আলীর প্রায় ৪০ বিঘা জমি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছে। এ সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন। তিনি অভিযোগ করেন, তার মেঝো ছেলে ব্যারিস্টার একেএম মোর্তজা রাসেল আদালতের বাইরে গিয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনকে ৫ লাখ টাকা ঘুষ দিয়েছেন। এর বিনিময়ে ওসি আনোয়ার তার ছোট ছেলে আল-ইমরান, বড় ছেলে অ্যাডভোকেট ইমামুল হাসান, তিন কন্যা এবং মাকাপুর গ্রামের নিরীহ গ্রামবাসীকে হয়রানি করার চুক্তি করেছেন।

সংবাদ সম্মেলনে লতিফা হায়দার আরও অভিযোগ করেন, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে চৌগাছা থানা পুলিশ একটি মিথ্যা মামলা দায়ের করে তাদের পরিবারের সদস্যসহ মাকাপুর গ্রামের ২২ জন নিরীহ মানুষকে গ্রেপ্তার ও শারীরিক-মানসিক নির্যাতন করে। পরবর্তীতে ১৭ জন জামিন পেলেও ওসি আনোয়ার আরও ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারের কাছে ২০ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে না পারলে মিথ্যা মামলা দিয়ে হাত ভেঙে জেলে ভরার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

তিনি আরও বলেন, ভয়ে তাদের পরিবার ২ লাখ টাকা দিলেও বাকি টাকা না পেয়ে গত ৬ মে ওসি আনোয়ার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে এলোপাতাড়ি মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যশোর সরকারি এমএম কলেজের ছাত্র সিয়ামকেও আটক করে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

লতিফা হায়দার বলেন, ওসি আনোয়ার এখন মাকাপুরের প্রায় দুইশ নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন এবং সাধারণ কৃষক ও দিনমজুরদের অজ্ঞাত আসামি হিসেবে চালান দেয়ার ভয় দেখিয়ে ২০ থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা আদায় করছেন। নির্যাতনের ভয়ে গ্রামের পুরুষরা বাড়িছাড়া হওয়ায় পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। আটককৃতদের অধিকাংশই দরিদ্র কৃষক ও দিনমজুর এবং তাদের ভিটেবাড়ি ছাড়া অন্য কোনো সম্বল নেই। ওসি আনোয়ার মাকাপুর গ্রামকে পুরুষশূন্য করার হুমকি দিয়েছেন এবং নিরীহ চাষি পরিবারের ওপর নির্যাতন চালাচ্ছেন। ওসি আনোয়ার, এসআই মারুফ ও এসআই হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, জবরদখল, মাদক কারবারিদের সহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে গত ৭ মে ওসি আনোয়ারের পক্ষে এসআই মেহেদী হাসান মারুফের দায়ের করা মামলাকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়। পুলিশের কাজে তারা কোনো বাঁধা দেননি। বরং পুলিশই মারমুখী ছিল সেই ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে।

সংবাদ সম্মেলনের সময় আরও উপস্থিত ছিলেন, মাকাপুর গ্রামের স্নেহলতা পারভিন, সানাউল্লাহ ও আলেয়া খাতুন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.