Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ছেলের চোখের আলো ফেরাতে বাবা-মায়ের আকুতি

banglarbhoreBy banglarbhoreমে ৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

মাদরাসাছাত্র সাকিবুল হাসান সাকিবের বয়স এখন ১১ বছর। যে বয়সে অন্য সব শিশুদের মতো খেলাধুলা করে সময় পার করার কথা। সেই বয়সে শিশুটি হরমোনজনিত রোগে আক্রান্ত হয়ে দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে।

বন্ধ হয়েছে তার লেখাপড়া। একমাত্র ছেলেকে সুস্থ করতে সহায় সম্বল বিক্রি করে দরিদ্র বাবা-মা এখন দিশেহারা। এই অবস্থায় দেশের বাইরে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেজন্য প্রয়োজন নয় লাখ টাকা।

সাকিবুল হাসান সাকিব যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামে নওয়াপাড়া পৌর গোরস্থান সংলগ্ন  ভ্যানচালক সামাদ শেখের ছেলে। সে পৌর গোরস্থান নূরানী হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

সাকিবের বাবা ভ্যানচালক সামাদ শেখ বলেন, ‘৭ বছর বয়সে ছেলেকে পৌর গোরস্থান নূরানী হাফেজিয়া মাদ্রসায় ভর্তি করা হয়। পবিত্র কোরআনের ৭ পারা পর্যন্ত পড়া সম্পন্ন হলে দুই চোখে সমস্যা দেখা দেই।

প্রথমে স্থানীয় পর্যায়ে, পরে খুলনা ও ঢাকায় চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসা চলাকালে ছেলের দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হতে শুরু করে। সম্প্রতি ঢাকার চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হরমোনজনিত রোগে আক্রান্ত হয়ে সাকিবের দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। দেশে এ রোগের চিকিৎসা হয় না। তাই ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন তারা।’

মঙ্গলবার সাকিবের মা চায়না বেগম বলেন, ‘ছেলের চিকিৎসায় সবকিছু বিক্রি করার পর ঠিকমত সংসার চলেনা। এখন ভারতে নিয়ে চিকিৎসা করানোর জন্য প্রয়োজন ৯ লাখ টাকা। কোথায় পাবো এতো টাকা বলে কাঁদতে থাকেন তিনি।’ সাকিবের দুই চোখের দৃষ্টিশক্তি ফেরাতে তার বাবা-মা সকলের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ- সামাদ শেখ- ০১৭৫৭-৮৫২৪৪১ (বিকাশ)।

বাবা-মায়ের আকুতি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.