বাংলার ভোর প্রতিবেদক
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়তী সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিদর্শন করা হয়েছে।
জানা গেছে, জয়তী সোসাইটি পরিচালিত ইউনিট অফিস-৪-এর উদ্যোগে সাড়াপোল শিরালী মদনপুরে আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এ দিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ৭৭ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের ছানি সনাক্ত হয়। যাদেরকে সম্পূর্ণ ফ্রি অপারেশনসহ লেন্স বসানো হবে।
বাকি ৫৮ জনকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পে রোগী দেখেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোরের ডা. আব্দুল মতিন, ডা. মঞ্জুরুল ইসলাম এবং রেজিস্টার অ্যান্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত বিআরডিপি কর্মকর্তা আবুল হোসেন নাজিম, বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলী, সমাজসেবক ইব্রাহিম মোড়ল। আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো. রোকনুজ্জামান, স্বাস্থ্য ম্যানেজার শামীমা খাতুন, ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা, শাহিনা আক্তার, ডালিয়া আফরিন, আসলাম আলীসহ শাখা অফিসের কর্মীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়না দাস।

