Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে মহিলা পরিষদর সভা
  • যশোরে সন্ধ্যার পর দোকান বন্ধের নির্দেশ উপেক্ষা
  • গণহত্যার শহীদদের তালিকা নেই সরকারের কাছে যশোরে স্মরণসভায় ক্ষোভ
  • দুর্নীতি করব  না, কাউকে দুর্নীতি করতে দেব না  : এমপি আবুল কালাম আজাদ
  • মণিরামপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আজগার আলী স্মরণে দোয়া ও আলোচনা সভা
  • সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি প্রচারাভিযান
  • পাম্পগুলোতে রাজনৈতিক প্রভাব দেখতে চাই না : এমপি মতিয়ার
  • রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মহিলা ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে জয়তী সোসাইটির আয়োজনে শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সংস্থার বারীনগর শাখায় পিকেএস পরিবার কল্যাণ সমিতি চাঁচড়ার সহযোগিতায় এ সময় বিনামূল্যে ১৭৬ জন চক্ষু রোগীকে চিকিৎসা দেয়া হয়। যাদের ২৬ জনের ছানি ধরা পড়ে। তাদেরকে আজ পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোর হাসপাতালে অপারেশনসহ লেন্স স্থাপন করা হবে। বাকি ১৫০ জনকে ব্যবস্থাপত্র দেয়া হয়।

ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা। উপস্থিত ছিলেন পিকেএস পরিবার কল্যাণ সমিতির অফিস ম্যানেজার রিফাত খন্দকার, ওটি অর্গানাইজার মফিজুর রহমান, স্টাফ নার্স মিতা গুপ্তা, সহকারী নার্স হালিমা খাতুন মলি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারীনগরের ব্যবসায়ী মো. কুদ্দুস মেম্বর, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী সিরাজুল ইসলাম। জয়তী সোসাইটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির স্বাস্থ্য ব্যবস্থাপক শামীমা খাতুন, ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন, শাহিনা আক্তার সীমাসহ শাখা ব্যবস্থাপক আসাদুল ইসলাম, কর্মসূচি সংগঠক শাহিনুর খাতুন, জেসমিন খাতুন, পপি খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমা খাতুন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে মহিলা পরিষদর সভা

এপ্রিল ৫, ২০২৬

যশোরে সন্ধ্যার পর দোকান বন্ধের নির্দেশ উপেক্ষা

এপ্রিল ৫, ২০২৬

গণহত্যার শহীদদের তালিকা নেই সরকারের কাছে যশোরে স্মরণসভায় ক্ষোভ

এপ্রিল ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.