Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কপিলমুনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম

banglarbhoreBy banglarbhoreমার্চ ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স ম নজরুল ইসলাম, কপিলমুনি

জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কপিলমুনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম। জীবনের ঝুঁকি নিয়ে পরিষদের কার্যক্রম অব্যাহত রাখায় যেকোন সময় জীবনহানীসহ বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন পরিষদ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জেলার পাইকগাছা উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারে ১৯৬০ সালে মাত্র ৫ শতক জমিতে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভবন স্থাপিত হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে দ্বিতল ভবনের নিচতলা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় পরিষদ কর্তৃপক্ষ ২০০০ সালে এলজিইডির অর্থায়নে পরিষদের একাংশের ছাদ ও পলেস্তরা সংস্কার করে সকল কার্যক্রম দ্বিতল ভবনে স্থানান্তর করেন।

এদিকে, দীর্ঘদিন সংস্কার কোন না করায় দ্বিতল ভবনেরও একই অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে দ্বিতল ভবনের ৪টি কক্ষের মেঝের খোয়া ও বালি উঠে গেছে। প্লাস্টার খসে খসে পড়ছে। এমনকি ছাদের বিশাল অংশ ধসে পড়েছে। নষ্ট হয়ে গেছে জানালা-দরজাসহ ব্যবহার্য্য আসবাবপত্র। ফলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিসহ কর্মচারীবৃন্দ। জীবনহানীর মত শঙ্কা ও অজানা আশঙ্কার মধ্যে প্রতিদিন সেবা নিতে আসছেন ইউনিয়নের শত শত মানুষ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন আধুনিকায়ন করা হলেও কপিলমুনির ঐতিহ্যবাহী এ পরিষদটি সংস্কারে কর্তৃপক্ষের কোন তৎপরতা নেই।

কাজিমুছা গ্রামের আব্দুল গফুর গাজী জানান, বিভিন্ন প্রয়োজনে ইউনিয়ন পরিষদে যেতে হয়। কিন্তু ভবনের যে করুণ অবস্থা তাতে সুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরতে পারব কিনা সব সময় এ ধরনের ভীতি কাজ করে।

কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার জানান, বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই পরিষদের কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছি। যেকোন সময়ে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।

বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আগেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ইউনিয়ন পরিষদ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে আধুনিকমানের নতুন ভবন নির্মাণের দাবি ইউনিয়নবাসীর।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.