Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আজাদুল কবির আরজুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন ভোরের সাথী। আজ সকাল ৮টায় এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোরের সাথীর সভাপতি আকরামুজ্জামান রবির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণ করেন রফিকুল ইসলাম আরজু, রেজাউল ইসলাম ও হারুন অর রশীদ।

বক্তারা বলেন, যশোরে জন্মগ্রহণকারী আজাদুল কবির আরজু ছিলেন বাংলাদেশের অন্যতম গুণী ও মানবিক ব্যক্তিত্ব। তার সেবামূলক কর্মকাণ্ড যশোর শহরসহ দেশের বিস্তৃত অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতার পথ তৈরি করেছে। তিনি বিভিন্ন প্রান্তিক ও অবহেলিত শ্রেণির মানুষকে সমাজের মূল ধারায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন।

বক্তারা আরও বলেন, নারীদের জরায়ু ক্যানসারসহ জটিল রোগ থেকে রক্ষায় তিনি প্রায় এক লক্ষ নারীকে চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করেছেন। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অধ্যাপক শরিফ হোসেন শিক্ষা বৃত্তি চালু করেন, যা তার মানবকল্যাণমূলক চিন্তার অনন্য দৃষ্টান্ত।

আলোচকরা বলেন, আজাদুল কবির আরজু তার পুরো জীবন মানবসেবায় উৎসর্গ করেছেন। তার প্রতি সম্মান জানানো যশোরবাসীর নৈতিক দায়িত্ব।

শোক সভায় উপস্থিত ছিলেন বিএনপির জেলা সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ডা. আব্দুর রউফ, শহীদুল হক বাদল, শরিফুল আলম বুলু, ভোরের সাথীর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং পৌরপার্কে ব্যায়াম করতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।

শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.