Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
  • রামপালে আল আমীন বাহিনীর হামলা : বিচার দাবিতে আহতদের সংবাদ সম্মেলন
  • যশোরে ফিতরা ১০০ টাকা যাকাতের নিসাব ২ লাখ ১৪ হাজার টাকা
  • যশোরে স্বর্ণের বারসহ আটক ১
  • নতুন করে আলোচনায় গডফাদার শাহীন চাকলাদার
  • যশোরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম : ভোগান্তিতে মানুষ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় পেয়েছে যশোর জেলা দল। বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লক্ষ্মীপুরকে ৬ উইকেটে হারিয়েছে। প্রথম ম্যাচে মাদারীপুরকেও একই ব্যবধানে হারিয়েছিল তারা।

এদিনও টস ভাগ্য সহায় ছিল না যশোরের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লক্ষ্মীপুরের অধিনায়ক মমো রেজা। মাত্র একজন পেসার এবং একঝাঁক বাঁহাতি বোলারের সমন্বয়ে সাজানো যশোরের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে লক্ষ্মীপুর। শেষ পর্যন্ত ৪৮ ওভার ৩ বলে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

১৫১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল যশোরের ব্যাটাররা। মাত্র ২৫ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় যশোর।

লক্ষীপুরের পক্ষে ব্যাট হাতে মমো ৬৮ বলে ৭টি চার ও একটি ছয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। এরপামে হাবিবুর রহমান ২৫, নাহিদ হাসান ২২ ও তানজীদ আহমেদ ইমন ১৬ রান করেন। বল হাতে যশোরের বাঁহাতি পেসার রাহুল হোসেন ৯ ওভার ৩ বলে একটি মেডেনসহ ৩৪ রানে ৩টি, দুই বাঁহাতি স্পিনার অরিদুল ইসলাম আকাশ ১০ ওভারে ৩টি মেডেনসহ ১৫ রানে ও মেহেদি হাসান শিবলি ৩৭ রানে ২টি করে উইকেট দখল করেন। আর এক বাঁহাতি স্পিনার টিপু সুলতান ৯ ওভারে ১৪ রানে ও মুবতাসিম সাদিক ২৫ রানে একটি উইকেট দখল করেন।

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই যশোরের অধিনায়ক ইমরানুজ্জামান সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দল। তবে সেই চাপ সামলে নেন আর এক ওপেনার মিকাইল ও সাদমান রহমান। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন গুরুত্বপূর্ণ ৪৬ রানের জুটি। মিকাইল ৪১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করে বিদায় নিলে এই জুটি ভাঙে। এরপর প্রথম ম্যাচের ফিফটিধারী শাহরিয়ার সাকিব ক্রিজে এলেও খুব বেশি সময় স্থায়ী হতে পারেননি।

দলের রান যখন কিছুটা থমকে দাঁড়ায়, তখনই ক্রিজে এসে ব্যাট হাতে ঝড় তোলেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের সদস্য কালাম সিদ্দিকী এলিন। অন্যপ্রান্তে আগলে রেখে হাফ-সেঞ্চুরি তুলে নেন সাদমান রহমান। জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন সাদমান। ফেরার আগে তিনি ৬৭ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে দৃষ্টিনন্দন ৬১ রান করেন। বাকি পথটুকু আশিকুল ইসলাম নিলয়কে সঙ্গে নিয়ে সহজেই পাড়ি দেন এলিন। ফলে মাত্র ২৫ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় যশোর। এলিন ২৬ বলে সমান ৩টি চার ও ছয়ে ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বল হাতে লক্ষীপুরের নাহিদ হাসান ৪৬ রানে ২টি, শাকিল হোসেন ও আহমদ শরীফ ১টি করে উইকেট দখল করেন। ২৮ ফেব্রুয়ারি শেষ ম্যাচে যশোর খেলবে খাগড়াছড়ির বিপক্ষে।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

রামপালে আল আমীন বাহিনীর হামলা : বিচার দাবিতে আহতদের সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.