Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা
  • যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার গোয়ালপাড়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীমান্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম।

তিনি বলেন, ‘ বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি ভালো অবস্থানে রয়েছে। বিএনপির এই অবস্থান ও দলের সুনাম নষ্ট করার জন্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এমনকি সম্প্রতি গোয়ালপাড়ার ৫ জনকে অপহরণ নিয়েও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হয়। তারা উদ্ধার হওয়ার পর সাধারণ কৃষক স্বপন আলীসহ আরও দুজন জানিয়েছেন, তাদের অপহরণের সঙ্গে আব্দুল মজিদ, শাহিন, সাইফুল, রুহুল ও লালনসহ জড়িতরা যশোর এলাকার ভারতীয় স্বর্ণ চোরাকারবারীদের লোক। তারপরও জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েনসহ বিএনপি নেতাদের নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অপহরণের ঘটনার সাথে তিনি কোনভাবেই জড়িত না। এমনকি বিষয়টি তিনি অপহরণের কয়েকদিন পর জানতে পারেন। এবং আব্দুল মজিদসহ অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়ানোর চেষ্টা করেন। তবে বিষয়টি সমাধান করতে না পারায় তিনি প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য বলেন। তিনি উপকার করতে গিয়ে নানা মিথ্যা অপবাদের শিকার হচ্ছেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা যুবদলের আহ্বায়ক  ময়েন বলেন, আমি ঘটনার সময় ঢাকাতে অবস্থান করছিলাম। এ বিষয়ে আমি কিছুই জানি না।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক বদরুদ্দিন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, সীমান্ত ইউনিয়ন যুগ্ন সম্পাদক টিটু, সহসভাপতি বিপলুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, স্বর্ণ আত্মসাৎকে কেন্দ্র করে গত ১২ ও ১৩ অক্টোবর গোয়ালপাড়া গ্রামের মো. শফিকুল ইসলাম (৩৫), মো. আনারুল ইসলাম (৫০), মো. হাসান মিয়া (২৬), মো. আবুল হোসেন (২৭) ও মো. স্বপন ইসলাম (৪৪)-কে অপহরণ করা হয়। গত বুধবার সকাল ৭টার দিকে পুলিশ তাদেরকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে চারজনকে আটক করে।।

অপপ্রচার গুজব জীবননগর প্রতিবাদ সংবাদ সম্মেলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.