Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে একই গ্রামের ৫ জন নিখোঁজ : উদ্ধার দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে পিতা-পুত্র সহ ২০ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচ ব্যক্তির উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা।

শনিবার বেলা ১১ টার দিকে জীবননগর মুক্তমঞ্চে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিবারের সদস্যরা জানান, উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গত ১৩ ও ১৪ অক্টোবর দুই দিনে নিখোঁজ হন পাঁচজন। যাদের মধ্যে দু’জন পিতা-পুত্র। নিখোঁজরা হলেন গোয়ালপাড়া গ্রামের পিতা আনার (৫২) ও তার পুত্র শফি (২৭), মমিন হোসেনের পুত্র স্বপন (৪০), আতিয়ার রহমানের পুত্র আবুল হোসেন (৩০) এবং শওকত আলীর পুত্র হাসান (২৭)। এ ঘটনায় গত ২১ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অপহরণ মামলাও হয়েছে। যার আসামিরা হলেন আব্দুল হাকিম ফকিরের তিন পুত্র আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫) ও বিপ্লব হোসেন (৫০), মনসুর আলীর পুত্র লালন মন্ডল (৪২) এবং বাবলুর পুত্র শাহিন (৩২)।

মানববন্ধনের পরিবারের সদস্যরা জানান, মামলার পর ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত থানা পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার বা আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের কার্যক্রমে আমরা হতাশ। আমরা চাই পুলিশ অতি দ্রুত নিখোঁজ ব্যক্তিদের পরিবারের মাঝে ফিরিয়ে দিক।

উল্লেখ্য, গোয়ালপাড়া গ্রামে একটি স্বর্ণের চালান লোপাট হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালান কারবারিদের মধ্য বিরোধ হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর পিতা আনার ও পুত্র শফি নিখোঁজ হন এবং তার পরের দিন ১৪ অক্টোবর আবুল, হাসান ও শফি নিখোঁজ হর। এরপর পরিবারের সদস্যরা তাদেরকে কোথাও খুঁজে না পেলে গত ২১ অক্টোবর শওকত বাদী হয়ে জীবননগর থানায় একই গ্রামের ৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করাসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে মূল ঘটনা উদঘাটন করতে পারব।

# নেপথ্যে চোরাচালানের স্বর্ণ উদ্ধার জীবননগর মানববন্ধন লোপাট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.