জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বোরো মৌসুমে সরকারি মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন হয়েছে।

বুধবার বেলা ১২ টায় জীবননগর খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

এ সময় তিনি বলেন, উপজেলায় যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কমিটি আছে সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরাসরি কৃষকদের মধ্য থেকে ধান ও চাল সংগ্রহ করবো। সেটা উন্মুক্ত লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। কৃষি অফিস থেকে তালিকা পাওয়া মাত্রই আমরা লটারির কার্যক্রম শুরু করবো। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে লটারি করা হবে।

জীবননগর খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, চলতি মৌসুমে ৪৯ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৮৮৬ টন চাল সংগ্রহ করা হবে এবং ৩৬ টাকা কেজি দরে মোট ৭৩৯ টন ধান সংগ্রহ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে জীবননগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমসহ স্থানীয় ডিলার, মিল ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version