জীবননগর সংবাদদাতা
জীবননগর সিএসএস স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে নয়টায় জীবননগর ব্রাঞ্চ সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম যশোর জোনের আয়োজনে সিএসএস কার্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জীবননগর ব্রাঞ্চের ম্যানেজার অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিে সমাজসেবক মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিএসএস চুয়াডাঙ্গা রিজিওনের আরএম পিন্টু কুমার সেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা ব্রাঞ্চের সহকারী আর এম তাইফুর রহমান, ব্রাঞ্চ হিসাবরক্ষক কৌশিক দত্ত, নয়ন ঘোষ, সোহেল রানা সহ ব্রাঞ্চের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।
ক্যাম্পে সেবার আওতায় ছিলেন এমএফপি উপকারভোগী মা ও শিশু এবং সেবা সমূহের মধ্যে ছিলো হেলথ্ চেকআপ ও ব্যবস্থাপত্র প্রদান। বিকে চারটা পর্যন্ত এই ক্যাম্প চলে। এ সময় ডা. জান্নাতুল ফেরদৌস (সীমা) রোহগী দেখেন।
