Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই গণ-অভ্যুত্থানে যশোরে দুই শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ উপহার

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

জুলাই-আগস্ট-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে যশোরের দুই শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকালে যশোর শহরের মুজিব সড়কস্থ নিহত শায়েন্ত মেহতাপ প্রিয় ও কারবালা বামনপাড়া রোহান ইসলামের বাড়িতে গিয়ে স্বজনদের কাছে ঈদ সামগ্রি তুলে দেন নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তার কার্ডও প্রদান করেন। তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে নিহতের পরিবাররা আবেগআপ্লুত হয়ে পড়েন। এ সময় যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জিয়া ফাউণ্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ডা. শরিফুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোন প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সাথে স্মরণ করি। এ সময় নিহতের পরিবারের পাশে সবসময় বিএনপি নেতাকর্মীরা থাকবে এমন প্রতিশ্রুতিও দেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, জুলাই বিপ্লবে শহীদ যশোরের ২৬ জন আর নড়াইলে ৩ জনসহ ২৯ জনের স্বজনদের জন্য ঈদ উপহার সামগ্রি পাঠিয়েছেন তারেক রহমান। শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ নিহতের পরিবারের সদস্যকে কাছে পৌচ্ছে দেয়া হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যেই সব উপহার পৌঁছে দেয়া হবে।

তারেক রহমানের ঈদ উপহার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.