Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় দু’ দিনব্যাপি জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা প্রতিনিধি
গতকাল সকালে যশোরের ঝিকরগাছায় দুই দিনব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার মুক্তমঞ্চে মেলার আয়োজন করা হয়। উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্প উপস্থাপন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান। বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের প্রকল্প উপস্থাপন করে সরকারি এমএল হাইস্কুল, বিএম হাই স্কুল, পাইলট বালিকা বিদ্যালয়, সম্মিলনী বালিকা বিদ্যালয়, পারবাজার হাই স্কুল, রঘুনাথ নগর স্কুল এবং আকিজ স্কুল। এছাড়া আকিজ কলেজিয়েট স্কুল, শিমুলিয়া কলেজ গঙ্গানন্দপুর কলেজ এবং সম্মিলনী কলেজ প্রকল্প উপস্থাপন করে। বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাঁকড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ এবং শিমুলিয়া কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
আজ বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবে। বিজ্ঞান মেলার সমাপনী আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.