Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
  • যশোরে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণ ও অর্থ চুরি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামে চেতনানাশক ওষুধ ছিটিয়ে পরিবারের ৫ সদস্যকে অজ্ঞান করে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময়ে এই ঘটনা ঘটে। চোরের দল রেজাউল ইসলামের (৬০) বাড়িতে ঢুকে ঘুমন্ত পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ ছিটিয়ে অচেতন করে ২ ভরি ওজনের কানের দুল, স্বর্ণের চেইন এবং নগদ এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে।

ওই বাড়ির সদস্য রেজাউলের নাতি প্রান্ত ইসলাম (১৬) জানান, বুধবার সকাল ৯ টায় ঘুম ভেঙে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর প্রতিবেশীদের জানালে, তারা সবাইকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থরা হলেন, সুলেখা (৪০), সুলতা (২০), বলাকা (৫৫), রেজাউল ইসলাম (৬০) এবং জাহিদুল ইসলাম (৪৭)।
বাড়ির মালিক রেজাউল ইসলাম জ্ঞান ফিরে পাওয়ার পর জানান, চোরেরা আমাদের অজ্ঞান করে দুই ভরি ওজনের কানের দুল এবং সোনার চেইন সহ নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে।

বুধবার বিকেল ৪টায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, এ ব্যাপারে এখনো থানায় কোন অভিযোগ পাইনি। তবে হাসপাতালে অসুস্থদের দেখে আসা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.