ঝিকরগাছা সংবাদদাতা
‘জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব মেছো বিড়াল দিবস’ উপলক্ষে ঝিকরগাছার পানিসারায় বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার যশোর সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলার হাড়িয়া নিমতলা ‘ইট অর মিট’ ক্যাফে প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে হাড়িয়া ফুল মোড়ে সমাপ্ত হয়।
এখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বন সংরক্ষণ সামাজিক বন অঞ্চল যশোর সার্কেল প্রধান এএসএম জহির উদ্দীন আকন।
বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা গিয়াস উদ্দীন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা প্রিয়াংকা হালদার।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর সদরের সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, ঝিনাইদহ সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, মাগুরা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন্দ্রনাথ সরকার, শার্শা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান, সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, নড়াইল সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশিদসহ বন বিভাগের বিভিন্ন অঞ্চলের ১৮টি সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
শিরোনাম:
- প্রধান শিক্ষক বললেন দোয়া করে দিচ্ছি সব পাস হবে
- চৌগাছায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা
- মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা
- জীবননগরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
- মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
- যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
- পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা

