Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় শত্রুর দেয়া আগুনে মরেছে ৩ গরু ছাগল

banglarbhoreBy banglarbhoreমার্চ ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

আগুনে পুড়লো সাবিনা বেগমের (৪০) ছোট্ট সংসার। আগুনের লেলিহান শিখায় পুড়েছে তার জীবিকা। চোখে-মুখে দুশ্চিন্তার বলিরেখা। আগুনে তার দুটি গরু, একটি ছাগল, খাট-তোশক, চাল-ডাল, হাঁড়িপাতিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

রোববার ভোররাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের জাফরনগর মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন সাবিনা বেগম ও তার বড় সন্তান সজীব হোসেন (২১)।

সজীব হোসেন জানান, দুই আড়াই বছর আগে জাফনগর মাঠপাড়ায় তারা বাড়িটি করেন। ছোট্ট এই ঘরে ছাউনিতে টালি আর কাঠের বেড়া। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গতকাল ভোর ৪টার দিকে পান নিয়ে তার বাজারে যাওয়ার কথা ছিল। ওই সময় পান ব্যবসায়ী ডাকতে এসে প্রথম আগুন দেখতে পায়। এরপর মাঠে পানি দেওয়ার কাজে নিয়োজিত ইমদাদুল নামে একজন চিৎকার করতে থাকেন। তারা ঘর থেকে বেরিয়ে প্রথমে গরু এবং ছাগলের ঘরের তালা খুলে দেয়।

কিন্তু আগুনের লেলিহান শিখায় ৬ মাসের অন্তঃসত্ত্বা একটি শংকর প্রজাতির গাভি, ৬ মাস আগে কেনা একটি জার্সি জাতের বাছুর ও একটি ছাগলসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার দাবি, আগুনে তাদের সব মিলিয়ে তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

সজীব হোসেন বলেন, ‘তিন দিন আগেও আমার বাবা এই জায়গা থেকে চলে যেতে আমাদের হুমকি দেন। চলে না গেলে আমাদের পুড়িয়ে মারা হবে বলেও শাসান। আমার বিশ্বাস, এই আগুন আমার বাবাই দিয়েছেন।’

ক্ষতিগ্রস্ত সাবিনা বেগম বলেন, ‘বছর তিনেক আগে স্বামী তরিকুল ইসলামের সঙ্গে তালাক হয়ে যায়। পেশায় রাজমিস্ত্রি তরিকুল পাশের গ্রামে আরেকটি মেয়েকে বিয়ে করেন। আমরা যে জমিতে থাকি সেটি সাত শতাংশের মতো। এর মধ্যে দুই শতাংশ জমি যেখানে গরু-ছাগল এবং আমি থাকি। সেই অংশটি আমার টাকায় কেনা। দুই আড়াই বছর আগে এখানে ৮০ হাজার টাকা খরচ করে বাড়ি করা। একসঙ্গে থাকাকালে এই জমিটি আমার টাকায় কেনা ছিল। বাকি পাঁচ শতাংশ জমি তরিকুল ইসলাম তার বোনদের নামে লিখে দেন। সেখানে আমার বড় ছেলে থাকে। তরিকুল ইসলাম এই জমি থেকে আমাদের উচ্ছেদের জন্য প্রায় হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ বিষয়ে ঝিকরগাছা থানায় একাধিক অভিযোগ দেয়া হয়েছে।’

পাশের বাসায় থাকেন তরিকুল ইসলামের মা রাবেয়া বেগম। তিনি আপেল জুট মিলে কাজ করেন। ঘটনার ব্যাপারে তিনি বলেন, ‘সকালে কাজ থেকে ফিরে জানতে পারি আগুন লেগেছে। কে বা কারা লাগিয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না।’
এ বিষয়ে জানতে তরিকুল ইসলামকে ফোন দেয়া হলে তিনি বলেন, ‘শুনেছি ওই বাড়িতে আগুন লেগেছে। সেখানে আমার কোনও জমি নেই। সেখানে আমার স্ত্রীও নেই। আমি নতুন করে সংসার করছি। যেহেতু জমিজমা কিছুই নেই সেখানে, সে কারণে এসব অভিযোগ পুরোপুরি মিথ্যে।’

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান আমরা রোববার ভোররাতেই ফায়ার সার্ভিসের সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় -সজীব হোসেনের নিকট আত্মীয়রাই এই দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.