ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় শিশু কল্যাণ বোর্ডের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, প্রবেশন অফিসার আব্দুল ওহাব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, ব্র্যাকের প্রতিনিধি কাকলী আক্তার এবং শিশু সুরক্ষাকর্মী সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Share.
Exit mobile version