Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি
  • বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 
  • যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ
  • বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • শার্শার বাগুড়ী মৌজায় সরকারি জমি দখল করে আড়ত নির্মাণ
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ বিজিবির
  • নির্বাচনী প্রতিদ্বন্দ্বিদের সাথে সাথে অমিতের ফোনালাপ
  • যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২

banglarbhoreBy banglarbhoreজুলাই ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা:
বুধবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বেনেয়ালী এলাকায় সংঘটিত দুর্ঘটনায় আহত বিল্লাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আলমগীর হোসেন(৩০) নামে ওপার এক যুবক মারাত্মক আহত হয়েছেন।
নিহত বিল্লাল হোসেন শার্শা উপজেলার জামতলা টেংরা গ্রামের আরজুল্যের ছেলে ও আহত আলমগীর একই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

জানাগেছে, নিহত বিল্লাল ও আলমগীর বুধবার রাত ৯ টার দিকে মোটরসাইকেলযোগে যশোর যাওয়ার পথে বেনেয়ালি বাজার ব্র্যাক অফিসের সামনে পৌছালে বেনাপোলগামী একটি কাভার্ড ভ্যান তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে উভয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠালে সেখানে বিল্লালের মৃত্যু হয় এবং আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত দাস দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে সনাক্ত করতে কাজ চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.