Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেক কেটে দৈনিক মানবজমিনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  • যশোরে কিস্তিতে মোবাইল ক্রেতার মৃত্যু ওয়ালটনের অর্থ সহায়তা
  • যশোরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা
  • যশোরে ডেঙ্গু মোকাবিলায় অ্যাকশন প্ল্যানের নির্দেশ ডিসির
  • যশোরে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
  • যশোর-৫ আসনে বিএনপির সংবাদ সম্মেলন
  • যশোরে জামায়াতের ১৭ নবনির্বাচিত এমপির সংবর্ধনায় মিলনমেলা
  • যশোরে হলুদ ফুলকপি চাষ করে কৃষক গোলাপের মুখে রঙিন হাসি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শামীমা খাতুন (৪০) নামের এক মহিলা নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা সিটি ব্যাংকে কর্মরত ছিলেন।

নিহত শামিমার সহকর্মী মেহেদী হাসান জানান, প্রতিদিনের মত গতকালও অফিস শেষ করে শামিমা খাতুন আরেক সহকর্মীর মোটরসাইকেলে করে যশোরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অফিস থেকে ১০০ গজ দূরে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি মোটরভ্যানে তার ব্যাগ বেধে তিনি রাস্তার উপর পড়ে যান। এ সময় যশোরগামী একটি ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে জ্যামের সৃষ্টি হয়।

ঝিকরগাছা উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নয়ন চৌধুরী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুতই আমরা ঘটনাস্থলে চলে আসি এবং লাশ রাস্তা থেকে উঠিয়ে পাশে রেখে দিয়েছি। নিহত মহিলার মাথা পুরোপুরি থেতলে গিয়েছে। হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আসলে আমরা লাশ তাদের কাছে হস্তান্তর করবো।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভুইঁয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সংবাদ পেয়ে নাভারন হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশের দায়িত্ব নেবেন। রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ঘটনাস্থলেই ছিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেক কেটে দৈনিক মানবজমিনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যশোরে কিস্তিতে মোবাইল ক্রেতার মৃত্যু ওয়ালটনের অর্থ সহায়তা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যশোরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.