Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
  • যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
  • গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
  • নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
  • যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা এলাকার মনোরম বুকভরা বাঁওড় সংলগ্ন একটি পিকনিক কর্ণারে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি এ আয়োজনের উদ্যোগ নেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন ও ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এ মিলনমেলায় দিনভর ছিল নৌকা ভ্রমণ, মতবিনিময় সভা, খেলাধুলা, আড্ডা এবং নানা বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি পরিবেশন করা হয় বিভিন্ন রকমের মুখরোচক খাবার। যা অংশগ্রহণকারীদের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন বলেন, স্বেচ্ছাসেবীরা সমাজের নিঃস্বার্থ কর্মী। তাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে এমন আয়োজন প্রয়োজন। আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা বলেন, এ ধরনের আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মানসিকতা আরও সুদৃঢ় করে। কর্মব্যস্ত জীবনের মাঝে এমন মিলনমেলা আমাদের নতুনভাবে কাজ করার প্রেরণা জোগায়।

উপস্থিত অতিথিরা জানান, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এবং সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহও বাড়ে।

দিনব্যাপি এ আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।

ঈদ পুনর্মিলনী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

“BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার

মার্চ ৩০, ২০২৬

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি

মার্চ ৩০, ২০২৬

যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.