মহেশপুর সংবাদদাতা
মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ইছামতি নদীর পাড়ের জামগাছ থেকে ইসরাফিল হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ইসরাফিল ওই গ্রামের আমিন মন্ডলের ছেলে।
স্থানীয়রা ও নিহতের পরিবার জানান, শুক্রবার রাতে বাড়ি না ফেরায় নিখোঁজ ছিলেন ইসরাফিল হোসেন। অনেক খোজাখুজির পরেও কোন সন্ধান মেলেনি তার। পরদিন সকালে এলাকাবাসী নদীর পাড়ের জামগাছে জাল দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত তার মরদেহ দেখতে পান।
মহেশপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
শিরোনাম:
- হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা
- প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী
- ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন
- যশোরে টিআরসি নিয়োগে শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
- মণিরামপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে ৮ শিক্ষার্থী
- সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
- কলারোয়ায় চলছে মাটি কেটে বিক্রির মহোৎসব !
- জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয়

