ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারের গাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে রেখেছিল কোটা আন্দোলনকারীরা। তখন ব্যক্তিগত কাজে শৈলকুপায় যাচ্ছিলেন সংসদ সদস্য নায়েব আলী। এ সময় আন্দোলনকারীরা সংসদ সদস্যর গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার জানান, আমি শৈলকুপায় একটি কর্মসূচিতে যাচ্ছিলাম। সে সময় একদল যুবক রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আমার গাড়িতে হামলা চালায়। একটা অশুভ শক্তি দেশজুড়ে ভর করছে। সেই অশুভ শক্তির লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
##
শিরোনাম:
- আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
- ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
- যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
- মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
- ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
- যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
- যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
- ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
