ঝিনাইদহ সংবাদদাতা
শীতে কাপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গনে এক্স-ক্যাডেট এসোসিয়েশন (জেক্সকা) এ কম্বল বিতরণের আয়োজন করে। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সাধারন সম্পাদক গালিব মোহাম্মদ। সে সময় কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, অ্যাডজুটেন্ট মেজর সরফরাজ নেওয়াজ, জেক্সকার সহ-সভাপতি ডা. আবুল বাসার, আল মেহের, সাংস্কৃতিক সম্পাদক ডা. বাপ্পা, সদস্য নাহিদুর রহমান, আরশাদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শহরের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শিরোনাম:
- দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
- সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
- কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
- চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
- মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
- শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা

