Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
  • রামপালে আল আমীন বাহিনীর হামলা : বিচার দাবিতে আহতদের সংবাদ সম্মেলন
  • যশোরে ফিতরা ১০০ টাকা যাকাতের নিসাব ২ লাখ ১৪ হাজার টাকা
  • যশোরে স্বর্ণের বারসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিরকগাছায় শালিসে ধর্ষণের বিচারের চেষ্টা, ভেস্তে দিলো পুলিশ

banglarbhoreBy banglarbhoreজুন ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রাম্য শালিসে সমাজপতিরা ৩০ হাজার টাকা জরিমানা করে এই ধর্ষণের বিচার সমাপ্ত করতে চেয়েছিলেন। তবে বিষয়টি জানাজানি হওয়ায় সমাজপতিদের ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে।

স্কুলছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মিজানুর রহমান (৪০) ঝিকরগাছা উপজেলার কুমড়ী গ্রামের আব্দুল গাফফারের ছেলে।

ধর্ষণের অভিযোগে রোববার রাতে ঝিকরগাছা থানা পুলিশ তাকে গ্রেফতা করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

ঝিকরগাছা থানার মামলার এজাহারে জানা গেছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করতো প্রতিবেশি মিজান। সম্পর্কে দাদা হওয়ায় মেয়ের পরিবারের সদস্যরা বিষয়টি গুরুত্ব দেয়নি। গত ৬ জুন ঘর ঝাড়ু দেয়ার কথা বলে কৌশলে ভুক্তভোগী ওই শিশুকে বাড়িতে ডেকে নেয় অভিযুক্ত মিজান। পরে ছুরি দিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। কিন্তু মেয়েটি বাড়িতে এসে ঘটনাটি সবাইকে জানায়। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়।

একপর্যায়ে রোববার (৯জুন) রাতে স্থানীয় ব্যক্তিরা এটা নিয়ে শালিস বসায়। পরে অভিযুক্ত মিজান তার দোষ স্বীকার করলে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু ভুক্তভোগী পরিবার সেই বিচার না মেনে থানায় অভিযোগ করে।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষণের বিচার হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে ভুক্তভোগী ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে আসামি মিজানকে আটক করা হয়। তাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই শিশুকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার জন্য এবং ডাক্তারি পরিক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.