বাংলার ভোর প্রতিবেদক
জান্নাতুল ফেরদৌস (মিম) জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণী) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। সে ৫ম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
নিজের এ কৃতিত্বে প্রথমে মহান সৃষ্টি কর্তার পর বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ সে।
তার বাবা আনোয়ার হোসেন দৈনিক লোকসমাজ কম্পিউটির বিভাগ প্রধান, মা পারভীন আক্তার সরকারী চাকরিজীবী।
ভবিষ্যতে সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষা করে জীবনে ভালো মানুষ হতে পারে এই প্রত্যাশায় সবার কাছে দোয়া কামনা করেছে মিম।

