Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) যশোর-খুলনা’র সদস্য কল্যাণ ঐক্য জোট।

সোমবার যশোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান আটাব নেতারা। এ সময় আটাব নেতৃবৃন্দ বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আইন-২০১৩ এবং ২০২১’র সংশোধনী আইনে পরিবর্তন করে নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে তা বাস্তবায়িত হলে দেশের প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। এতে মালিক, কর্মকর্তা এবং কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন, যা পুরো খাত এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।

তারা আরও বলেন, অধ্যাদেশের ধারা ৯-এ পরিবারের বাইরে ব্যবসা হস্তান্তর নিষিদ্ধ করা, এক ঠিকানায় রিক্রুটিং এজেন্টের কার্যক্রম সীমিত করা এবং বিনা শুনানিতে লাইসেন্স স্থগিত করার মতো বিধানগুলো খাতটিকে অকার্যকর করে দেবে। দেশের প্রচলিত আইনেই একই ঠিকানায় একাধিক ব্যবসার লাইসেন্স বৈধ। বহু রিক্রুটিং ও হজ এজেন্সি দীর্ঘদিন ধরে টিকিট সেবা দেয়ার জন্য একই অফিস থেকে ট্রাভেল ব্যবসা পরিচালনা করছে।

এ সময় উপস্থিত ছিলেন আটাব কল্যাণ ঐক্য জোট নেতা আরিফুল ইসলাম, শাহ জালাল, আবু রহিম, মাসুদুর রহমান, সোহাগ হোসেন, রাশেদ রায়হানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আইন সংশোধন আটাব খসড়া বাতিল ট্রাভেল এজেন্সি মানববন্ধন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার

মার্চ ১২, ২০২৬

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.