Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসুর নির্বাচন যেমন সুষ্ঠু হয়েছে ঠিক তার মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তা সফল হবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। চিফ অ্যাডভাইজার ইতোমধ্যেই বলেছেন, এটি একটি ফাউণ্ডেশনাল ইলেকশন যা দেশের রাজনীতিকে দিকনির্দেশনা দেবে।”

জুলাই সনদ প্রসঙ্গে শফিকুল আলম জানান, রাজনৈতিক দলের সঙ্গে কনসাসিয়াস কমিশনের আলোচনা চলছে। প্রয়োজনে অন্তর্বর্তী সরকার ও কাউন্সিলর অ্যাডভাইজাররা সিদ্ধান্ত নেবেন কীভাবে এ আলোচনা এগিয়ে নেয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কারে একমত হবে।

ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেখানে শান্তি-শৃঙ্খলা ছিল, কোনো অঘটন ঘটেনি, ভোটও পড়েছে ৮০ শতাংশ। আমরা বিশ্বাস করি, জাতীয় নির্বাচনও একইভাবে ফ্রি, ফেয়ার ও শান্তিপূর্ণ হবে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসবেন।”

তিনি আরও জানান, নির্বাচন নিয়ে প্রতিদিন বৈঠক হচ্ছে। নিরাপত্তা, লেভেল প্লেয়িং ফিল্ড এবং সুষ্ঠু প্রচারণা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার একসাথে কাজ করছে।

শফিকুল আলম শুক্রবার বেলা ১১টায় মাগুরার মাঝাইল মান্দারতলা রেল প্রকল্পের কাজ ও মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের পৈতৃক ভিটা পরিদর্শনকালে এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন ডাকসু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.