Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে আন্দোলনের দ্বাদশ দিনে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী করার দাবিতে কালিগঞ্জে লাগাতার আন্দোলন চলছে। শুক্রবার ছিল আন্দোলনের ১২তম দিন। এদিন কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে সর্বস্তরের মানুষের প্রিয় নেতার মনোনয়ন চেয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় সাতক্ষীরা-৩ আসনে বিএনপিকে বিজয়ী করতে জাতীয় পার্টির সাবেক নেতা কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে সর্বজনীন নেতা বিএনপির দুঃসময়ের কাণ্ডারী ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আকুতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খায়রুল আলম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং সহযেগাী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে কাজী আলাউদ্দীনের নমিনেশন বাতিল চেয়ে স্লোগান দেন।

এর আগে গত ৩ নভেম্বর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পর থেকেই এ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলে আসছে।

আন্দোলন ডা.শহিদুল আলম বিক্ষোভ মনোনয়ন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.